দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তি বা পক্ষগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
মঙ্গলবার (২১ এপ্রিল) লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এ তথ্য জানান। তিনি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যপ্রাচ্যে ইইউর নৌ মিশন আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে এই নৌ মিশন কাজ করছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় এখানে যেকোনো উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে।
সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
এই প্রেক্ষাপটে ইইউ একদিকে ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে, অন্যদিকে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ উপস্থিতি জোরদার করছে।
এমএস/